News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় টাকার পতন অব্যাহত, মার্কিন ডলারের নিরিখে ৭৩.৮৭
Image

ভারতীয় টাকার পতন অব্যাহত, মার্কিন ডলারের নিরিখে ৭৩.৮৭

মুম্বই ও নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার পতন অব্যাহত| সোমবার সপ্তাহের প্রথম দিন, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম কমে হল ৭৩.৮৭ টাকা| অর্থনীতিবিদদের মতে, বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই টাকার দুর্বল হওয়ার অন্যতম প্রধান কারণ| টাকার সঙ্গে পাল্লা দিচ্ছে পেট্রো-পণ্যগুলিও| বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এবং টাকার দামে পতন ঘটায় এ দেশে পেট্রোল-ডিজেলের দামও ঊর্ধ্বমুখী| সোমবার ফের বাড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে সোমবার আরও দামি হল ডিজেল| তবে, গত কয়েকদিন ধরে লাগাতার দৌড়নোর পর, অবশেষে থামল পেট্রোলের দৌড়| সোমবার কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি|
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, সোমবার লিটার প্রতি ৮ পয়সা বেড়েছে ডিজেলের দাম| লিটারে ৮ পয়সা বাড়ার পর কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম এখন ৭৭.৩১ টাকা| পাশাপাশি দিল্লিতে ৮ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম, আবার মুম্বইয়ে ৯ পয়সা বেড়েছে ডিজেলের দাম| রাজধানী দিল্লিতে ডিজেলের বর্ধিত দাম হল ৭৫.৪৬ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হল, ৭৯.১১ টাকা প্রতি লিটার| কলকাতার মতোই দিল্লি এবং মুম্বইয়ে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top