News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে জনতা কংগ্রেস-বসপা জোটে এবার যোগ দিল সিপিআই
Image

ছত্তিশগড়ে জনতা কংগ্রেস-বসপা জোটে এবার যোগ দিল সিপিআই

রায়পুর, ১৪ অক্টোবর (হি.স.) : জনতা কংগ্রেস ছত্তিশগড়-বহুজন সমাজ পার্টির(বসপা) জোটে এবার যোগ দিল বামপন্থী দল সিপিআই। ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে জোট না করে অজিত যোগীর জনতা কংগ্রেস ছত্তিশগড় সঙ্গে জোট বাধেন বসপা সুপ্রিমো মায়াবতী। এবার সেই জোট তৃতীয় রাজনৈতিক দল হিসেবে যোগ দিল সিপিআই। রাজ্যের বাস্তার অঞ্চলে খুবই শক্তিশালী সিপিআই। আর সেটাকেই কাজে লাগাতে চাইছে অজিত যোগী এবং মায়াবতী।
এই প্রসঙ্গে জনতা কংগ্রেস ছত্তিশগড়ের নেতা নিতিন বনসল জানিয়েছেন, বাস্তারের খুবই শক্তিশালী সিপিআই। দলিত এবং শ্রমজীবী মানুষদের সঙ্গেও তাদের সম্পর্ক খুবই ভাল। কোনটা এবং দান্তেওয়ারা দুইটি বিধানসভা কেন্দ্রের জন্য জোট হয়েছে। তিনটি সমমনস্ক দল এখন একসঙ্গে এসেছে। জয় এখন নিশ্চিত মনে হচ্ছে। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিপক্ষ একই। একই আদর্শ নিয়ে জনগণকে ১৫ বছরের বিজেপির শাসন থেকে মুক্ত করার জন্য আমরা লড়ছি। বিজেপি এখন কোথাও নেই। কোথাও তাদের আর দেখা যাচ্ছে না।
উল্লেখনীয় ছত্তিশগড়ে দুই দফায় ভোট হবে। প্রথম দফায় হবে ১২ নভেম্বর, দ্বিতীয় দফায় হবে ২০ নভেম্বর। ১১ ডিসেম্বর ভোট গণনা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top