News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের ভারত ভূখণ্ডে ফের প্রবেশ চিনা সেনার, মুখোমুখি ভারতীয় বাহিনী
Image

অরুণাচলের ভারত ভূখণ্ডে ফের প্রবেশ চিনা সেনার, মুখোমুখি ভারতীয় বাহিনী

গুয়াহাটি, ১৪ অক্টোবর, (হি.স.) : সীমা অতিক্রম করে ফের ভারত ভূখণ্ডে প্ৰবেশ করেছে চিনা সৈন্য। ডোকলাম, তুটিঙের পর আন্তর্জাতিক সীমান্ত টপকে এবার ইস্ট অরুণাচল প্রদেশের আনিনি জেলার অন্তর্গত ইমরাহ ভ্যালিতে চিনা সেনার এক দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। চৈনিকের দল ভারত ভূখণ্ডে প্রবেশ করলে তাদের ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে।
গুয়াহাটিতে অবস্থিত ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, চিনা সেনার একটি দল গত চারদিন আগে থেকে প্রা্য় চারটি তাবু টাঙিয়ে পূর্ব অরুণাচলের ইমরাহ উপত্যকায় অবস্থান করছিল। আজ তারা অরুণাচলের আরও ভিতরে প্রবেশ করে। এ ছাড়া বিস্তৃত তথ্য দিতে তিনি তাঁর অপারগতা ব্যক্ত করেছেন। এই খবর লেখা পর্যন্ত তারা ভারতীয় সেনা বাহিনীর মুখোমুখি অবস্থান করছে বলে জানা গেছে। প্রসঙ্গত আনিনি জেলার এই অঞ্চল ভারতীয় সেনার তাওয়াং ব্ৰিগ্ৰেডের অন্তর্গত৷
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে বেশ কয়েকজন চিনা সেনা অরুণাচল প্ৰদেশের সিয়াং জেলার বিসিং গ্রামের (টুটিং এলাকা) সিয়াং নদীর পূর্ব দিকে এসে পড়েছিল। তারা সড়ক নির্মাণের জন্য বুলডজার-সহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসে। এরা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে দেখে তেড়ে যায় সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা। ভারতের তাড়া খেয়ে চৈনিকরা তাদের সরঞ্জাম, এমন-কি বুলডজার ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / এসকেডি / কাকলি

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top