News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার
Image

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার

শ্রীনগর, ১৪ অক্টোবর (হি.স.) : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে ভারী গোলা বর্ষণ করল পাক সেনা৷ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে হেভি শেলিং করে পাকিস্তান৷ পালটা জবাব দিতে দেরি করেনি ভারতীয় সেনাও৷
রবিবার জম্মু কাশ্মীরের পুঞ্চের দিগওয়ার সেক্টরে কোনও প্ররোচনা ছাড়াই পাক সেনা গোলা বর্ষণ শুরু করে৷ তার কিছুক্ষণ পরই মুখের মত জবাব পেয়ে যায় পাকিস্তান৷ ভারতীয় সেনা পাক ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করে৷ এখনও অবধি ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷
প্রসঙ্গত শনিবারই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতকে হুমকি দেয় পাকিস্তান৷ ভারত যদি পাকিস্তানে ঢুকে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে তাহলে তাকে ১০টা সার্জিক্যাল স্ট্রাইকের মুখোমুখি হতে হবে বলে হুমকি দেন পাকিস্তান আর্মড ফোর্সেস-এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর৷ এর আগে, এক সাক্ষাৎকারে তিনি ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্যকে টার্গেট করে বলেছিলেন, যুদ্ধের জন্য পাক সেনা প্রস্তুত কিন্তু ইসলামাবাদের মানুষ শান্তির পথে হাঁটতেই আগ্রহী৷ তিনি এও বলেন, পাকিস্তানের চুপ থাকাকে তার দুর্বলতা ভেবে নিলে ভুল করা হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top