News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্র পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মডেল অভিনেত্রী কেট শর্মার পুলিশে অভিযোগ
Image

চিত্র পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মডেল অভিনেত্রী কেট শর্মার পুলিশে অভিযোগ

মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.) : সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে শনিবার রাতে মুম্বইয়ের ভারসোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মডেল অভিনেত্রী কেট শর্মা। অভিযোগে কেট বলেছেন, গত ৬ আগস্ট তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন বলিউডের জনপ্রিয় চিত্রপরিচালক সুভাষ। কেট যখন সেখানে পৌঁছান তখন তিনি দেখেন, সেখানে আরও পাঁচজন মানুষ রয়েছেন। কেটের অভিযোগ, তাঁদের সামনেই ৭৩ বছরের পরিচালক কেটকে বলেছিলেন মালিশ করে দিতে। অস্বস্তি হলেও তিনি সুভাষকে মালিশ করে দেন। এরপর যখন হাত ধুতে শৌচাগারে গিয়েছিলেন তখন তাঁর পেছনে সুভাষ সেখানে গিয়ে তাঁকে জোর করে জড়িয়ে ধরে চুম্বন করতে যান। তিনি বাধা দিলে সুভাষ কেটকে হুমকি দেন, তিনি তাঁর ছবিতে কেটকে সুযোগ দেবেন না যদি না কেট তাঁর সঙ্গে রাত কাটান।
কেটের অভিযোগ নস্যাৎ করে জবাবে সুভাষ ঘাই টুইটে লিখেছেন, ‘আমি নিজেও মহিলাদের সম্মান করি এবং মি টু আন্দোলনের এক অন্যতম সমর্থক। কিন্তু নিজেদের নামযশের জন্য যেন কেউ এই আন্দোলনের অযথা অপব্যবহার না করে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে তো আমার খারাপ লাগবেই। আমার আইনজীবী পুরো ঘটনার জবাব দেবেন।’ সুভাষ আরও বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে সত্যতা ছাড়াই পুরনো দিনের গল্প তৈরি করে কাউকে মিথ্যা অভিযোগে ফাঁসানো এখন ফ্যাশন হয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে আনা এই সব অভিযোগই মিথ্যা।’ ভারসোভা থানার পুলিশ জানিয়েছে তারা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top