News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গা দূষণ রোধ ও স্বচ্ছতার দাবিতে অনশনে অবিচল স্বামী গোপাল দাস
Image

গঙ্গা দূষণ রোধ ও স্বচ্ছতার দাবিতে অনশনে অবিচল স্বামী গোপাল দাস

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : গঙ্গা দূষণ রোধ ও স্বচ্ছতার দাবিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন স্বামী গোপাল দাস। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনও রকমের চিকিৎসা পরিষেবা নিতে অস্বীকার করেছেন তিনি।
গঙ্গা দূষণ রোধের দাবিতে আইআইটির প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়াল অনশনরত অবস্থায় মৃত্যুর পর গত শুক্রবার থেকে হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশনে বসেন স্বামী গোপাল দাস। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হৃষীকেশ এইমস হাসপাতালে শুক্রবার গভীর রাতে ভর্তি করানো হয়। সেখানে রবিবার চিকিৎসা পরিষেবা নিতে অস্বীকার করেন তিনি। এদিন তিনি বলেন, প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়ালের দেখানোর পথ ধরেই গঙ্গা পরিচ্ছন্নতার দাবিতে আমি অনশন চালিয়ে নিয়ে যেতে চাই। শারীরিক দিক দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ।
উল্লেখনীয় গঙ্গার পরিচ্ছন্নতার দাবিতে ১১২দিন অনশন করার পর হৃষীকেশের এইমস হাসপাতালে ভর্তি করানো হয় আইআইটির প্রাক্তন অধ্যাপক জি ডি আগরওয়ালকে। সেখানে ১১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত জি ডি আগরওয়ালের দেখানো পথ ধরেই অনশনে বসেন মধ্য ৩০-র স্বামী গোপাল দাস। অলকানন্দা এবং মন্দাকিনি নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধের দাবিতে এবং গঙ্গা প্রটেকশন অ্যান্ড মেনেজমেন্ট বিল কার্যকরের দাবিতে এই অনশন চালিয়ে যাচ্ছেন স্বামী গোপাল দাস।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top