News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
Image

উত্তরপ্রদেশের ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

শোনভদ্র, ১৪ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন। রবিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে আগুনের লেলিহান বেরোতে দেখা যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
আগুন লাগার কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯, ১০, ১১, ১২, ১৩ ইউনিট বন্ধ করে দেওয়া হয়। শোনভদ্রের অতিরিক্ত জেলাশাসক উমাকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, কি কারণে আগুন লাগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছিয়ে গিয়েছে রাজ্যের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের কর্তারা। জেলাশসক অমিতকুমার সিং জানিয়েছেন, আগুন নেভানোর জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করা হচ্ছে। ইউনিটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে।
উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের কর্তারা জানিয়েছেন, আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তবে গোটা তাপবিদ্যুৎ কেন্দ্রটাই বন্ধ করে দিতে হবে। তার ফলে গোটা রাজ্যজুড়ে ব্যাপক পরিমাণে বিদ্যুৎতের ঘাটতি তৈরি হবে। উল্লেখনীয়, ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। ৯, ১০, ১১, ১২, ১৩ ইউনিট বন্ধ হয়ে যাওয়ার কারণে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহ বন্ধ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ সীমান্তে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top