News Flash

  • Home
  • Uncategorized
  • ভিত্তি সালের অজুহাতে কোন বাঙালীকে এদেশ থেকে তাড়ানো যায় না ঃ আমরা বাঙালী
Image

ভিত্তি সালের অজুহাতে কোন বাঙালীকে এদেশ থেকে তাড়ানো যায় না ঃ আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ত্রিপুরায় এনআরসি চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলেছে আমরা বাঙালী৷ দলের পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আসামে এনআরসি চালু হওয়ার ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন দলের রাজ্য কমিটির সচিব হরিগোপাল দেবনাথ৷

সাংবাদিক সম্মেলনে শ্রীদেবনাথ বলেন, বিশ্বের প্রতিটি দেশেই নাগরিকদের পরিচিতির জন্য বিভিন্ন ধরনের পরিচয়পত্রের প্রচলন রয়েছে৷ তেমনি আমাদের দেশেও রয়েছে ভোটার আইডি কার্ড, নাগরিক কার্ড বা পিআরটিসি, প্যানকার্ড, আধার ইত্যাদি৷ এরপর যদি আবার এনআরসির প্রয়োজন হয় তাতে কারো আপত্তি থাকার কথা নয়৷ এই প্রশ্ণে আমরা বাঙালীর বক্তব্য হল এনআরসির মাধ্যমে এদেেেশ যে স্বদেশী বিদেশী চিহ্ণিতকরণের কাজ চলছে তা সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক ও বাঙালী বিদ্বেষী ভাবনার পরিপূর্ণ৷ কারণ এ পর্যন্ত এনআরসির মাধ্যমে আসামে যে চল্লিশ লক্ষাধিক বাঙালী বিদেশী চিহ্ণিত করা হয়েছে তারা সবাই অসম তথা অবিভক্ত ভারতের স্থানীয় অধিকবাসী৷

হরিগোপাল দেবনাথ বলেন, ত্রিপুরার কোন বাঙালীই বিদেশী নয়৷ বাঙালীরাই ত্রিপুরার ভূমিপুত্র৷ কারণ স্বাধীনতা তথা ভারত ভুক্তির আগে ত্রিপুরা রাজ্যের সীমান ছিল মেঘনার পূর্বপাড় পর্যন্ত যার নাম ছিল চাকলা রোশনাবাদ৷ বাঙালীদের খাজনা তথা কর এর টাকা দিয়েই ত্রিপুরার রাজকার্য সহ সবকিছু হয়েছে৷ ত্রিপুরাতে বাঙালীরা বরাবরই সংখ্যাগুরু ছিল৷ ১৯৩১ সালে যখন প্রথম জাতিভিত্তিক জনগণনা হয় দেখা গিয়েছে ৩ লক্ষ ৮২ হাজার ৪৫০ জনের মধ্যে বাঙালী ছিল ১ লক্ষ ৯৮  হাজার ৩৩৩জন৷ আর তথাকথিত মূল উপজাতি সহ অন্যান্যরা মিলে পরিণত করেছে এটা ইতিহাসের বিকৃতি৷ তিনি বলেন, ভিত্তি সালের অজুহাতে কোন বাঙালীকে এদেশ থেকে তাড়ানো যায় না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top