News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
Image

বাইক থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষিকা৷ নিহতের নাম অনিমা দাস৷ বয়স পঁয়াতাল্লিশ৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কমলপুর থানার অধীন নোয়াগাঁও এলাকায়৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, নোয়াগাঁও সুকলের শিক্ষিকা অনিমা দাস তাঁর সুকল থেকে ছেলে ব্রীপ্রজীতের সাথে বাইকে করে বাড়িতে আসছিলেন৷ বাইকটি রাস্তায় একটি জায়গায় পৌঁছতেই তিনি বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যান অনিমা৷ সাথে সাথে তাঁকে উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই ঐ মহিলার মৃত্যু হয়৷

এই দুর্ঘটনায় শিক্ষিকার মর্মান্তি মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গিয়েছে, কিছুদিন আগে অনিমা দাস ও তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় দুসৃকতিদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর মেরুদন্ডে আঘাত লেগেছিল তখন৷ তিনি চিকিৎকের পরামর্শে ওষুধ নিচ্ছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে এদিন ঐ মহিলা বাইকে করে আসার সময় ঠিকভাবে বাইকে বসতে পারেননি৷ আর তাতেই তিনি ছিটকে পড়ে যান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top