News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ অক্টোবর৷৷ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুরে৷ মৃত ব্যক্তির নাম রাজধন কর্মকার৷ বয়স সাতচল্লিশ৷ বাড়ি করবুকের ঘোরাকাপ্পা এলাকায়৷

জানা গিয়েছে, উদয়পুর অমরসাগরের পারে দক্ষিণ ত্রিপুরা মৎস্য চাষী উন্নয়ন সংস্থার অফিসের সামনের বারান্দায় রাজধনের মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ শুক্রবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, রাজধন এই অফিসের বারান্দাতেই প্রতিরাতে ঘুমিয়ে থাকতো৷ অনেক সময় মদ্যপ অবস্থায়ও তাকে দেখা গিয়েছে৷ তবে বৃহস্পতিবার কীভবে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোন কিছু এই মুহুর্তে বলা যাচ্ছে না৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top