News Flash

  • Home
  • Uncategorized
  • অন্নপূর্ণা দেবীর জীবনাবসান, শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
Image

অন্নপূর্ণা দেবীর জীবনাবসান, শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই ও কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী| বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার ভোররাত ৩.৫১ মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী|মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর| ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রের খবর, বিগত কয়েকবছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অন্নপূর্ণা দেবী| শনিবার ভোররাত ৩.৫১ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর|

প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী আলাউদ্দিন খাঁ সাহেবের কন্যা ছিলেন| মূলত সুরবাহারই বাজাতেন অন্নপূর্ণা দেবী| পেয়েছিলেন পদ্মভূষণ পুরষ্কার| পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বিয়েছিল তাঁর| যদিও পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়| কিংবদন্তী সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অন্নপূর্ণা দেবীর প্রয়াণে দুঃখিত| অন্নপূর্ণা দেবীর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top