News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গুণগত শিক্ষায় ঘাটতি থাকলেও কলংক মুছতে চলেছে টেটের ফলাফল
Image

রাজ্যে গুণগত শিক্ষায় ঘাটতি থাকলেও কলংক মুছতে চলেছে টেটের ফলাফল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ গুণগত শিক্ষার রাজ্যে ঘাটতি থাকলেও সাম্প্রতিক কালে টেট এর ফলাফলে এই কলংক মুছতে চলেছে বলেই মনে হচ্ছে৷ গত সেপ্ঢেম্বর মাসে টেট-১ পরীক্ষায় ২২.০২ শতাংশ এবং টেট-২ পরীক্ষায় ২০.২ শতাংশ পরীক্ষার্থি উত্তীর্ণ হয়েছেন৷ এ বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, গুণগত শিক্ষার প্রতি নব প্রজন্মের ঝোঁক বেড়েছে এবং তারা নিজেদের উকর্ষতা বৃদ্ধি করে চলেছে তা সাম্প্রতিক টেট এর ফলাফলে প্রতিফলিত হয়েছে৷ তাঁর বক্তব্য, টেট উত্তীর্ণ হলেই চাকুরি নিশ্চিত এই সমিকরণ নব প্রজন্মের কাছে পরিস্কার হয়ে গেছে৷ তাই, টেট পরীক্ষায় সাফল্য বেড়ে চলেছে৷

এদিন তিনি জানিয়েছেন, গত ৮ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত টেট-১ পরীক্ষায় ২১৭৪ জন আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে ১১৮৯ জন পরীক্ষা দিয়েছেন৷ তাতে, ৩৯৪ জন উত্তীর্ণ হয়েছেন৷ ৩৮৫ জন পরীক্ষায় বসেননি৷ এদিকে, টেট-২ পরীক্ষায় ২৭৬২ জন আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে ২৩৩৭ জন পরীক্ষা দিয়েছেন এবং ৪২৫ জন পরীক্ষায় বসেননি৷ টেট-২ পরীক্ষায় ৪৭২ জন উত্তীর্ণ হয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, টেট-১ পরীক্ষায় ২২.০২ শতাংশ এবং টেট-২ পরীক্ষায় ২০.২ শতাংশ উত্তীর্ণ হয়েছেন৷ যা ত্রিপুরা সহ সারা ভারতে সর্বকালীন রেকর্ড৷ শিক্ষামন্ত্রীর দাবি, জাতীয়স্তরের সমতুল্য এ রাজ্যে টেট পরীক্ষা নেওয়া হয়৷ সাম্প্রতিক টেট আগরতলায় দুটি এবং বিলোনীয়া, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, উদয়পুর এবং সোনামুড়াতে একটি করে সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ৩ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী টেট উত্তীর্ণ হয়েছেন৷ তাঁর দাবি, ২০১৬ সালে টেট-১ ৮ শতাংশ এবং ২০১৭ সালে ১০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন৷ তেমনিই টেট-২ ২০১৬ সালে ১০ শতাংশ এবং ২০১৭ সালে ১০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন৷ সারা দেশের হিসাব দেখে জানা গেছে, সেন্ট্রাল টেট ২০১৪ সালে ৫ শতাংশ, ২০১৫ সালে ১৭ শতাংশ এবং ২০১৬ সালে ১২ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পরেছেন৷ ২০১৭ এবং ২০১৮ সালে সেন্ট্রাল টেট অনুষ্ঠিত হয়নি৷ এই পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রীর দাবি, গুণগত শিক্ষায় রাজ্য দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷ তাই, আগামী ডিসেম্বরে আরোও একবার টেট পরীক্ষার প্রস্তুতি চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top