News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্য বৃদ্ধিতে রেকর্ড গড়ে চলেছে পেট্রোপণ্য, আরও দামি পেট্রোল-ডিজেল
Image

মূল্য বৃদ্ধিতে রেকর্ড গড়ে চলেছে পেট্রোপণ্য, আরও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): মাঝে শুধুমাত্র একদিনের স্বস্তি| তাও আবার ডিজেল নয়, শুধুমাত্র পেট্রোল আমজনতাকে এক দিনের জন্য স্বস্তি দিয়েছিল| এক দিনের স্বস্তির পর আবারও অস্বস্তি| লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| ১০ অক্টোবর, বুধবার পেট্রোলের দাম বাড়েনি| দাম বেড়েছিল শুধুমাত্র ডিজেলের| এক দিনের স্বস্তির পর বৃহস্পতিবার ফের দামি হয়েছিল পেট্রোল-ডিজেল| বৃহস্পতিবারের পর শুক্রবার আরও দামি হল জ্বালানি| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ১২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ১২ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৪.৩১ টাকা এবং ২৮ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৬.৭৫ টাকা|
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.৪৮ টাকা প্রতি লিটার এবং ৭৪.৯০ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৭.৯৪ টাকা প্রতি লিটার এবং ৭৮.৫১ টাকা প্রতি লিটার| উত্সবের মুখে পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top