News Flash

  • Home
  • Uncategorized
  • পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট
Image

পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই, ১২ অক্টোবর (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের আত্মীয়দের বেআইনিভাবে ৩৫০০ কোটি টাকার রাস্তা তৈরির কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে অভিযোগ নিজের আত্মীয়দের বেআইনিভাবে ৩৫০০ কোটি টাকার রাস্তা তৈরির কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন । এই অভিযোগ তুলে কোর্টের দ্বারস্ত হলে শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় | জানা তেছে তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে-র জনৈক সমর্থকের আনা এই অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করছিল রাজ্যের তদন্তকারী সংস্থা ডায়রেক্টরেট অব ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন ( ডিভিএসি ) । কিন্তু পরে অভিযোগকারী আদালতে জানান, ওই সংস্থাটি মুখ্যমন্ত্রীরই অধীনে। তার দ্বারা নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। ডিভিএসি-এর তদন্তে সন্তুষ্ট হননি হাইকোর্টের বিচারপতি এডি জগদীশ চন্দিরা। এরপরেই ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি। পাশাপাশি রাজ্যের তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন, ওই সংক্রান্ত সমস্ত নথিপত্র এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সিবিআইকে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত শেষ করতে হবে তিন মাসের মধ্যে। তার পরে যদি গোয়েন্দারা মনে করেন, ফের তদন্ত শুরু করবেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top