News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের পানীয় জল, অ্যাকুয়েন্স ব্লু কারখানায় হানা ফুড সেফটির
Image

নিম্নমানের পানীয় জল, অ্যাকুয়েন্স ব্লু কারখানায় হানা ফুড সেফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ দীর্ঘদিন ধরে বাধারঘাট ইন্ডাস্ট্রিয়াল জোনে অ্যাকুয়েন্স ব্লু এর প্যাকটজাত পানীয়জল তৈরি করা হচ্ছিল৷ কিন্তু এই অ্যাকুয়েন্স ব্লু তাদের নিম্নমানের পানীয়জল বাজারজাত করছিল বলে অভিযোগ উঠে৷ নিম্নমানের জল সরবরাহ করার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কারখানায় হানা দেন খাদ্য দফতরের ফুট সেফটি বিভাগের আধিকারিকরা৷ জানা গেছে, এখানো চলছে অভিযান৷

এদিকে এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রবেশ করতে বাধা দিয়েছেন অ্যাকুয়েন্সে ব্লু পানীয় জল কোম্পানির কর্মীরা৷ এর ফলে কিছুক্ষণের জন্য কোম্পানির মূল ফটকের সামনে উত্তেজনা দেখা দেয়৷ যদিও এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে৷ এদিকে, খাদ্য দফতরের ফুটসেফটি বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই কোম্পানির বিরুদ্ধে অনেক অসংলগ্ণতার তথ্য পেয়েছেন বলে জানা গেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top