News Flash

  • Home
  • Uncategorized
  • এবছরও সেরা পুজা পুরস্কার দেবে পুর নিগম
Image

এবছরও সেরা পুজা পুরস্কার দেবে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ প্রতিবারের মতো এবছরও আগরতলা পুর নিগম সেরা দুর্গা পূজার পুরস্কার দেবে৷ সেই মোতাবেক পুর এলাকাকে চারটি জোনে ভাগ করা হয়েছে৷ প্রত্যেক জোনে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে৷ সেরা পূজা বাছাইয়ের জন্য বিচারকদের চারটি পৃথক দল গঠন করা হয়েছে৷ তাতে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কাউন্সিলারদের রাখা হয়নি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়ার ড প্রফুল্লজিৎ সিন্হা একথা জানিয়েছেন৷

পুর নিগমের মেয়র জানিয়েছেন, এ বছর পুর এলাকাতে ৩৬৮টি পূজা প্যান্ডেলের অনুমোদনের ফর্ম দেওয়া হয়েছে৷ কিন্তু, এখন পর্যন্ত কেবলমাত্র ২৬০টি ফর্ম ফেরত এসেছে৷ তাঁর আবেদন শীঘ্রই ফর্ম জমা দিন, নইলে তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ পুরস্কার তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে পুর নিগম৷ কম বাজেটের আকর্ষক পূজা, পূজা পরিচালনা সহ জন সচেতনতা এবং সাফাই অভিযান ও সামাজিক কাজকর্ম৷ এই বিভাগগুলিতে পুরস্কার বিতরণ করা হবে৷ মেয়র ইন কাউন্সিল এদিন জানিয়েছেন, পরিস্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি নম্বর দেওয়া হবে৷ তিনি ক্লাবগুলিকে পুজার আগেই অনুমোদন ফর্মে উল্লেখিত সমস্ত বিধি নিয়ম সুনিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top