News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টারনেট পরিষেবা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই, মত বিশেষজ্ঞদের
Image

ইন্টারনেট পরিষেবা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই, মত বিশেষজ্ঞদের

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.) : আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা ব্যাহত থাকার খবরে আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, মাঝেমধ্যেই আপগ্রেড এবং মেরামতির কাজ হয়। উল্লেখ্য, দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস নামে এক সংগঠন ইন্টারনেট মূল সার্ভারটির আপগ্রেড এবং মেরামতির কাজের কারণে আগামী ৪৮ ঘন্টা বিশ্ব জুড়ে ইন্টারনেটের নেটওয়ার্ক ফেলিওর হতে পারে। যার জেরে ওয়েব পেজ খুলতে অসুবিধা হবে। ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের কাজেও সমস্যা হতে পারে। এমনই একটি রিপোর্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। ইন্টারনেট পরিষেবা ব্যাহত মানেই এর সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত পরিষেবাও প্রভাবিত হতে পারে।
ইন্ডিয়া স্কুল অব অ্যান্টি হ্যাকিং-এর ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত এ প্রসঙ্গে বলেন, “শাট ডাউন মানেই যে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বসে যাবে এমনটা নয়। আইক্যান এরকম মেরামতির কাজ করে। তবে মেরামতির সময় তারা সব সময়ই একটা বিকল্প রাস্তা খোলা রাখে যাতে পরিষেবা পুরোপুরি ভেঙে না পড়ে। ইন্টারনেটের নিরাপত্তাকে আরও মজবুত করতে ‘ক্রিপটোগ্রাফিক অ্যালগরিদম’ বদলানোর জন্যই আইক্যান এই মেরামতির কাজ করবে। কিন্তু তার মানে এই নয় যে, ৪৮ ঘণ্টা ধরে পুরো ইন্টারনেট পরিষেবাটাকেই বন্ধ করে দেওয়া হবে।”
সন্দীপবাবু জানান, এই মেরামতির কারণে ইন্টারনেট হয়ত একটু স্লো হতে পারে। তবে সেটা সামান্য সময়ের জন্যই। আর ইন্টারনেট ব্যবহারকারীরা এর প্রভাবও খুব একটা বুঝতে পারবেন না। তাঁর মতে, এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top