News Flash

  • Home
  • Uncategorized
  • পুজার মুখে অস্বাভাবিক হারে বিমানভাড়া সমস্যায় যাত্রীকুল
Image

পুজার মুখে অস্বাভাবিক হারে বিমানভাড়া সমস্যায় যাত্রীকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পুজার মুখে অস্বাভাবিক হারে বিমানের বাড়া বৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত বহিঃরাজ্যে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের৷ সমস্যায় পড়েছেন রোগীরাও৷ জানা গেছে, বিমানভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে পুজার সময় রাজ্যের ছাত্রছাত্রীরা বাড়িতে আসতে পারছেন না৷ তাছাড়া পর্যটকরা চিন্তাভাবনা করছেন এবার পুজার ঠাকুর দর্শনে ত্রিপুরায় আসবেন৷ বর্ধিত বিমানভাড়ার ফলে তাঁরা রাজ্য ভ্রমণ আসতে পারছেন না৷ জানা গেছে, বুধবারে এয়ার ইন্ডিয়ার বিমানভাড়া সকালের দিকে হয়েছে ১৪ হাজার টাকা এবং সন্ধ্যার দিকে ১০ হাজার টাকা৷ এদিকে, ইন্ডিগোর টিকিট নেই বলে জানা গেছে৷ ফলে পুজার মুখে আগরতলা যাতায়াতের ক্ষেত্রে চরম বিপাকে পড়েছেন রাজ্যের ছাত্রছাত্রী এবং পর্যটকরা৷ সমস্যায় পড়েছেন রোগীরাও৷ এদিকে, আগরতলা-কলকাতা রুটে গত সেপ্ঢেম্বর থেকে স্পাইসজেট উঠিয়ে নেওয়ার দরুন সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে৷ স্পাইসজেট উঠিয়ে নেওয়ার দরুন সাধারণ মানুষকে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷ সাধারণ মানুষের অভিযোগ, স্পাইসজেট উঠিয়ে নেওয়ার সুযোগ ইন্ডিয়া মর্জিমাফিক যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে৷ শুধুমাত্র আগরতলা- কলকাতা রুটি এই সমস্যা নয়, আগরতলা-গুয়াহাটি রুটেও এই সমস্যা চলছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top