নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পুজার মুখে অস্বাভাবিক হারে বিমানের বাড়া বৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত বহিঃরাজ্যে পাঠরত রাজ্যের
ছাত্রছাত্রীদের৷ সমস্যায় পড়েছেন রোগীরাও৷ জানা গেছে, বিমানভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে পুজার সময় রাজ্যের ছাত্রছাত্রীরা বাড়িতে আসতে পারছেন না৷ তাছাড়া পর্যটকরা চিন্তাভাবনা করছেন এবার পুজার ঠাকুর দর্শনে ত্রিপুরায় আসবেন৷ বর্ধিত বিমানভাড়ার ফলে তাঁরা রাজ্য ভ্রমণ আসতে পারছেন না৷ জানা গেছে, বুধবারে এয়ার ইন্ডিয়ার বিমানভাড়া সকালের দিকে হয়েছে ১৪ হাজার টাকা এবং সন্ধ্যার দিকে ১০ হাজার টাকা৷ এদিকে, ইন্ডিগোর টিকিট নেই বলে জানা গেছে৷ ফলে পুজার মুখে আগরতলা যাতায়াতের ক্ষেত্রে চরম বিপাকে পড়েছেন রাজ্যের ছাত্রছাত্রী এবং পর্যটকরা৷ সমস্যায় পড়েছেন রোগীরাও৷ এদিকে, আগরতলা-কলকাতা রুটে গত সেপ্ঢেম্বর থেকে স্পাইসজেট উঠিয়ে নেওয়ার দরুন সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে৷ স্পাইসজেট উঠিয়ে নেওয়ার দরুন সাধারণ মানুষকে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷ সাধারণ মানুষের অভিযোগ, স্পাইসজেট উঠিয়ে নেওয়ার সুযোগ ইন্ডিয়া মর্জিমাফিক যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে৷ শুধুমাত্র আগরতলা- কলকাতা রুটি এই সমস্যা নয়, আগরতলা-গুয়াহাটি রুটেও এই সমস্যা চলছে বলে জানা গেছে৷
পুজার মুখে অস্বাভাবিক হারে বিমানভাড়া সমস্যায় যাত্রীকুল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















