News Flash

  • Home
  • Uncategorized
  • ডেইলী দেশের কথা বন্ধে স্থগিতাদেশ হাইকোর্টের, ফের পত্রিকা প্রকাশনা আজ থেকে
Image

ডেইলী দেশের কথা বন্ধে স্থগিতাদেশ হাইকোর্টের, ফের পত্রিকা প্রকাশনা আজ থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ডেইলী দেশের কথা পত্রিকার প্রকাশনা বন্ধের পশ্চিম জেলা শাসকের আদেশে স্থগিতাদেশ দিল উচ্চ আদালত৷ উচ্চ আদালতের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগী বুধবার এই আদেশ দিয়েছেন৷ এই মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর ধার্য্য হয়েছে৷ আজ এক সাংবাদিক সম্মেলনে ডেইলী দেশের কথা ট্রাস্টের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ জারির কারণে আপাতত ডেইলী দেশের কথা প্রকাশনায় কোন বাধা রইল না৷ বৃহস্পতিবার থেকে এই পত্রিকা প্রকাশিত হতে পারবে৷ ট্রাস্টের পক্ষে গৌতম দাশ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই ডেইলী দেশের কথা প্রকাশিত হবে৷

গত ১ অক্টোবর পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এক আদেশে ডেইলী দেশের কথা প্রকাশনা বন্ধ হয়ে যায়৷ আরএনআই এই পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করেছিল৷ ডেইলী দেশের কথা ট্রাস্ট এই সিদ্ধান্তের বিরোধীতায় জানিয়েছিল, পত্রিকার রেজিস্ট্রশন সংশোধন হওয়ার পর পুণরায় বাতিল করা হয়েছে৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী পথে হাটবে ট্রাস্ট৷ সে মোতাবেক ট্রাস্টের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়৷ বুধবার উচ্চ আদালতের মুখ্য বিচারপতির বেঞ্চে হয় এই মামলার শুনানি৷

এই মামলা নিয়ে দেশের কথা ট্রাস্টের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা সংবিধান সুরক্ষিত মৌলিক অধিকার৷ তা কখনোই খন্ডন করা যায় না৷ তা উল্লেখ করে আদালতে বলেছি, পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে কিছু বিধিনিয়ম রয়েছে৷ কোন সংবাদের আইনী দায় নেওয়ার জন্য প্রকাশক, মুদ্রক এবং সম্পাদকের বিবরণ দেওয়া থাকে পত্রিকাতে৷ তাতে কোন ভুলভ্রান্তি হলে জরিমানা করার বিধান রয়েছে আইনে৷ তাঁর দাবি, ২০১৫ সালের মে মাসে তৎকালীন জেলাশাসকের রিপোর্ট আরএনআই’র কাছে পাঠানো হয়েছিল৷ সেই রিপোর্টের ভিত্তিতে গত ১ অক্টোবর আরএনআই সংশোধিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে৷ কারণ, তাতে সদর মহকুমা শাসকেরও অনুমোদন ছিল৷ কিন্তু, ওইদিনই পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সদর মহকুমা শাসককে তাঁর আদেশ বাতিল করার নির্দেশ দেন৷ এরপরই ডেইলী দেশের কথা পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আরএনআই’র কাছে প্রস্তাব পাঠান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক৷ তাঁর আরও দাবি, একদিনে একটি পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া হতে পারে না৷ আদালত এই যুক্তি গ্রহণ করেছে৷ রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল আদালতে সওয়াল করেছিলেন, ডেইলী দেশের কথা প্রকাশনা বন্ধের বিরুদ্ধে এপিলেট কোর্টে আপিল করতে পারে৷ কিন্তু, উচ্চ আদালত তা গ্রাহ্য করেননি৷ উচ্চ আদালত জেলা শাসকের আদেশে স্থগিতাদেশ জারি করেন৷

এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর ধার্য্য হয়েছে৷ জেলা শাসককে হলফনামা দিতে বলেছে উচ্চ আদালত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top