News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পঞ্চায়েতগুলিতে এখন দুর্নীতির সম্ভাবনা নেই ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের পঞ্চায়েতগুলিতে এখন দুর্নীতির সম্ভাবনা নেই ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ রাজ্য প্রশাসনের সমস্ত ধরনের কর্মচারীদের উন্নয়নমূলক কাজকর্মগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সেই সাথে তিনি আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন৷ বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব একথা বলেন৷

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বলেন, এখন রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই৷ সব পঞ্চায়েতকেই ডিজিটাইজড করা হচ্ছে৷ চালু করা হয়েছে ই-টেন্ডারিং, চালু করা হয়েছে ই-চালান ব্যবস্থা৷ যদিও এদিন মুখ্যমন্ত্রী নতুন শ্লোগান দিয়েছেন ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’৷ তিনি সমস্ত বিধায়কদের প্রতি আবেদন রাখেন তাঁরা যাতে প্রশাসনের আধিকারীকদের সাথে সমন্বয় রেখে কাজ করেন৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের কৃষি ক্ষেত্রকে ব্যবহার করে আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ যদি সঠিকভাবে চাষাবাদ করা যায় তাহলে প্রতি বছরে ১০০০ কোটি টাকা আয় করা সম্ভব৷ এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারীকদের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন৷ এদিন সমাবেশ তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা উল্লেখ করেছেন৷ এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিজেপির সাধারণ সম্পাদীকা প্রতীমা ভৌমিক প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top