News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন আমেরিকার রাষ্ট্রদূত
Image

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন আমেরিকার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ আই জাস্টার আজ রাজভবনে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকালে আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে মিনিস্টার কাউন্সেল ফর ইকোনমিক এফেয়ার্স রবার্ট গার্ভেরিক, ট্রেড অফিসার জিওফ্রে ইউসেল এবং পাবলিক এফেয়ার্স অফিসার জানি ড্রাগন উপস্থিত ছিলেন৷

এদিকে, বুধবার আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ জাস্টার আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হন৷ কেনেথ জাস্টার দু’দিনের সফরে রাজ্যে এসেছেন৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এটাই তার প্রথম সফর৷ আজ তিনি রাজভবনে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কির সঙ্গেও সাক্ষাৎকারে মিলিত হন৷ আমেরিকার রাষ্ট্রদূতের সম্মানে আজ রাজ্যের মুখ্যসচিব এল কে গুপ্তা রাজ্য অতিথিশালায় সাংসৃকতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করেছেন৷ মার্কিন রাষ্ট্রদূতের এই সফর ভারত  ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে৷ এই সফর ভারত মার্কিন সম্পর্ক আরও নিবিড় করে গড়ে তুলতে ভূমিকা নেবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top