News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে নৃশংসভাবে হত্যা, যাবজ্জীবন কারাদন্ড এক ব্যক্তির
Image

মহিলাকে নৃশংসভাবে হত্যা, যাবজ্জীবন কারাদন্ড এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বাধারঘাটে আরতি দাস হত্যাকান্ডে অভিযুক্ত দিলীপ সরকারকে দোষী সাব্যস্ত করল আদালত৷ ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মিলনচক্র এলাকার একটি বেকারির কাছে আরতি দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ এই হত্যাকান্ডে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ২০১ ধারয় আরতি হত্যাকান্ডে অভিযুক্ত দিলীপ সরকারকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে৷ এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সাজা ঘোষণা করেছেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয় ভট্টাচার্য৷ সরকারের পক্ষ থেকে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অরবিন্দ দেব৷ উল্লেখ, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মিলনচক্র এলাকার একটি বেকারি সংলগ্ণ এক জায়গা থেকে আরতি দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ সাজাপ্রাপ্ত দিলীপ সরকার এলাকারই জনৈক জয়ন্তী ভট্টাচার্যের বাড়ির ভাড়াটে পূর্ণিমা নমশূদ্রের রান্নাঘরে আরতিকে নৃশংসভাবে খুন করেছিল৷ পুলিশের দীর্ঘ তদন্তে এই রহস্য বেরিয়ে আসে৷ সাজা ঘোষণার পর গোটা এলাকার জনমনে স্বস্তি ফিরেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top