News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল ডিজেলের দাম, কলকাতা-দিল্লি-মুম্বইয়ে পেট্রোলের দাম অরিবর্তিত
Image

ফের বাড়ল ডিজেলের দাম, কলকাতা-দিল্লি-মুম্বইয়ে পেট্রোলের দাম অরিবর্তিত

নয়াদিল্লি ও মুম্বই, ১০ অক্টোবর (হি.স.): গত কয়েকদিন ধরে লাগাতার দৌড়নোর পর, অবশেষে থামল পেট্রোলের দৌড়| তবে, এখনও ছুটে চলেছে ডিজেল| বুধবার কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি| তবে, দাম বেড়েছে ডিজেলের| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, বুধবার লিটার প্রতি ২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| লিটারে ২৪ পয়সা বাড়ার পর কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম এখন ৭৬.২০ টাকা| মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে অন্তত একদিনের জন্য হলেও দৌড় থামল পেট্রোলের|

শুধুমাত্র কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরেও বেড়েছে ডিজেলের দাম| দিল্লিতে ২৪ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম, আবার মুম্বইয়ে ২৫ পয়সা বেড়েছে এক লিটার ডিজেলের দাম| রাজধানী দিল্লিতে ডিজেলের বর্ধিত দাম হল ৭৪.৩৫ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হল, ৭৭.৯৩ টাকা প্রতি লিটার| কলকাতার মতোই দিল্লি এবং মুম্বইয়ে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি| মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমায় এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই দেশে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, এমনই মত বিশেষজ্ঞদের| পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top