News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে আক্রান্ত যুবক, পুলিশের রাত্রিকালীন টহল বাড়ানোর দাবী শহরবাসীর
Image

রহস্যজনক ভাবে আক্রান্ত যুবক, পুলিশের রাত্রিকালীন টহল বাড়ানোর দাবী শহরবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ বটতলা থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন এক যুবক৷ আক্রান্ত যুবকের নাম সুজয় রায়৷ বাড়ি লংকামুড়া এলাকায়৷ জানা গেছে, রবিবার রাতে দৈনন্দিন কাজ শেষে করে বটতলা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন এই যুবক৷ কালিকাপুর এলাকাায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন সুজয় রায় নামের যুবক৷ প্রত্যক্ষদর্শীরা দেখে পুলিশকে খবর দেন৷ পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করিয়েছে বলে জানা গিয়েছে৷ পরিবারের সদস্যরা বিস্তৃত কিছু বলতে পারেননি৷ সুজয়কে খুন করার চেষ্টা করা হয়েছিল কি না, কী করে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন ইত্যাদি কোনও বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছেন না৷ এদিকে, জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে রাতে কিছু সমাজদ্রোহী তৎপর রয়েছে বলে খবর মিলেছে৷ অনেক স্থানে বাইক নিয়ে ও গাড়ি নিয়ে তারা ঘোরাফেরা করে৷ তাদের গতিবিধিতে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ শহরবাসী দাবী করেছেন রাত্রিকালীন টহল জোরদার করার জন্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top