News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যে মূল্য বৃদ্ধিতে আমজনতার চোখে জল, আরও দামি পেট্রোল-ডিজেল
Image

পেট্রোপণ্যে মূল্য বৃদ্ধিতে আমজনতার চোখে জল, আরও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| সোমবারের পর মঙ্গলবার ফের বাড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে মঙ্গলবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ২২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২২ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৪.০৯ টাকা এবং ২৯ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.৯৬ টাকা|
রোজই নতুন নজির গড়ছে পেট্রোল| লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজেলের দামও| শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.২৬ টাকা প্রতি লিটার এবং ৭৪.১১ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৭.৭৩ টাকা প্রতি লিটার এবং ৭৭.৬৮ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| স্বাভাবিকভাবেই টান পড়ছে পকেটে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top