News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান সন্ত্রাসে বলি এক, আহত চার, জিবিতে ক্ষুব্ধ জনতার ভাঙচুর
Image

পৃথক যান সন্ত্রাসে বলি এক, আহত চার, জিবিতে ক্ষুব্ধ জনতার ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/তেলিয়ামুড়া, ৮ অক্টোবর৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক৷ আহত চারজন৷ মধুপুর থানাধীন কমলাসাগর এলাকায়  বাইকের ধাক্কায় নিহত অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোর৷ তার নাম প্রীতম দেবনাথ (১৩)৷ জানা যায়, সোমবার সকালে আনুমানিক সাতটা নাগাদ প্রীতম দেবনাথ  বাড়ি থেকে মহালয়ার প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে কমলাসাগর মাতা মন্দিরে যাওয়ার  পথে একটি আর ওয়ান  ইয়ামাহা বাইক দ্রুত গতিতে এসে প্রীতমকে ধাক্কা দেয়৷  ছিটকে পড়ে প্রীতম৷  সেখান থেকে এলাকার লোকজন তাকে প্রথমে হাঁপানিয়ায় টিএমসি হাসপাাতলে নিয়ে যায়৷ সেখান থেকে জিবিতে রেফার করা হয় প্রীতমকে৷ অন্যদিকে, বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷  পরে ঘটনাস্থলে ছুটে  আসে মধুপুর থানার পুলিশ৷ এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, প্রীতমের বাবা  নির্মলবাবু  প্রাথমিক বিভাগের শিক্ষক৷ এলাকাবাসীর অভিযোগ কমলাসাগর রাস্তা দিয়ে ভোর চারটা থেকে খুব দ্রুতগতিতে বাইকগুলি চলাচল করছিল৷ কমলাসাগর এলাকার লোকজনের রাস্তা দিয়ে চলাচল করার অযোগ্য হয়ে পরেছে৷ কিন্তু অনেক বার মধুপুর থানার পুলিশের নজরে বিষয়টি  দেওয়া হয়েছে৷ মহালয়ার এমন দিনে কমলাসাগর মাতামন্দিরে  পূণ্যার্থীদের  ভীড়৷ রাস্তা দিয়ে বাইক ও   যান চলাচল হচ্ছে দ্রুতগতিতে৷   কিন্তু রাস্তায় পুলিশের  টহলদারি বা নাকাবন্দী নেই যার ফলে বিনা ভ্রুক্ষেপে চারজন  ও তিনজন করে আরোহী বাইক চেপে যাচ্ছে৷  যদি থানার পুলিশ তদন্ত করে জানতে পারে বাইক চালাচ্ছিল তনু সাহা নামে এক যুবক৷ বাড়ি অফিসটিলা এলাকায়৷ তনু সাহার বাইকের ধাক্কায়  নিহত হয় কিশোর প্রীতম৷ বর্তমানে তনু সাহা জিবি হাসপাতলে চিকিৎসা চলছে৷ প্রীতম দেবীপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করত৷  এই ঘটনায় গোটা সুকল ও এলাকাতে শোকের ছায়া নেমে আসে৷  বিকেল চারটা নাগাদ প্রীতমকে নিজ বাড়িতে নিয়ে আসে৷ প্রীতমকে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ জিবিতে পৌঁছার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়৷ এদিকে চিকিৎসকরা প্রীতমকে মৃত ঘোষণা করার পর জিবি হাসপাতালে চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ শুরু হয় ভাঙচুর৷ উত্তেজিত জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতিও হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর সেখানে মোতায়েন করা হয়েছে৷ জানা গিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক৷ পুলিশ জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে বর্তমানে জিবি হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷

এদিকে, লরি এবং অল্টোর মুুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারমুড়া এলাকায়৷ জানা গেছে, আমবাসা থেকে কল্যাণপুর আসার পথে মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত আঠারমুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন৷ আহতদের সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

জানা গিয়েছে, বর্তমানে আহতদের ধলাই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷ আহতদের দুজনের নাম যোগেন্দ্র দেববর্মা (৭০) এবং সাহিয়া দেববর্মা (৫৮)৷ অপর ঘায়েল অল্টোর চালকের নাম জানা যায়নি৷ আহত যোগেন্দ্র দেববর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তরিক করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই এলাকায় দিনের পর দিন যান দুর্ঘটনা বেড়েই চলছে৷ তাঁরা আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি খুবই দ্রুতবেগে যাচ্চিল৷ যার দরুণ এই দুর্ঘটনা৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top