News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরে ২৯ জনের রক্তে জিকা ভাইরাস, সতর্কতা বিহারেও
Image

জয়পুরে ২৯ জনের রক্তে জিকা ভাইরাস, সতর্কতা বিহারেও

জয়পুর, ৯ অক্টোবর (হি.স.) : জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেল জয়পুরে। স্বাস্থ্য দফতর সূ্ত্রের খবর, অন্তত ২৯ জনের রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে। ম্যালেরিয়া ও ডেঙ্গির মতো জিকাও পতঙ্গবাহিত রোগ। ইডিস প্রজাতির মশাই এই ভাইরাস বহন করে। গর্ভবতী মহিলাদের পক্ষে এই সংক্রমণ অত্যন্ত বিপজ্জনক। বিহারেও সতর্কতা জারি করা হয়েছে। কারণ, যাঁরা আক্রান্ত তাঁদের মধ্যে অনেকে সম্প্রতি বিহারে গেছিলেন।
প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজস্থান সরকারের কাছে বিশদে এই সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দিল্লি থেকে একটি দলও পাঠানো হয়েছে জয়পুরে। যে হেতু জয়পুরের একটি বিশেষ এলাকাতেই সংক্রমণ ছড়িয়েছে, তাই অন্য এলাকায় তা যাতে না ছড়ায় তার জন্য বিশেষ অভিযানে নেমেছে রাজস্থান সরকার। সব রক্তের নমুনা পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। রাজস্থানের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ২৯ জ়িকা ভাইরাস আক্রান্তকে জয়পুরের SMS হাসপাতালে আলাদা রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল এসেছে জয়পুরে। জ়িকা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তারা রাজ্য সরকারকে সাহায্য করছে। পরিস্থিতি মোকিবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জয়পুরের শাস্ত্রীনগর এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। মোট ১৭৯টি মেডিকেল টিম কাজ করছে।গত ২৪ সেপ্টেম্বর জয়পুরে প্রথম জিকা সংক্রমণের খবর পাওয়া যায়। সওয়াই মান সিং হাসপাতালে গাঁটে ব্যথা, দুর্বলতা ও লাল চোখ নিয়ে তিনি ভর্তি হন। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top