News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে আইপিএফটির মিছিল-সমাবেশ
Image

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে আইপিএফটির মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ অত্যন্ত কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সোমবার রাজ্যের ৩৮টি স্থানে আইপিএফটির মিছিল এবং

আইপিএফটির মিছিল

জনসমাবেশ হয়েছে৷ এইসব মিছিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছিল চরমে৷ জানা গেছে, পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইপিএফটি-র সমর্থকরা হামলা হই-হট্টগোল পাকাতে পারে সেই আতঙ্ক কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন৷ আগরতলায় পুলিশ সদর দপ্তর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, দুই বছর আগে ২৩ আগস্ট আগরতলায় মিছিলের নাম করে আইপিএফটি যা দেখিয়েছে এরপর তাদের আর বিশ্বাস করা যায় না৷ তাই সোমবার আইপিএফটির মিছিল এবং জনসমাবেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল৷  জানা গেছে, সোমবার আইপিএফটির মিছিল এবং জনসমাবেশে কোথাও কোনও সংঘর্ষ হয়নি৷ আগে থেকেই আইপিএফটি নেতাদের জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যের কোথাও গন্ডগোল হলে পুলিশ কাউকে ছেড়ে দেবে না৷ জানা গেছে, সোমবারের আইপিএফটির মিছিল এবং জনসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে৷ এদিন, আইপিএফটি যে ৩৮টি স্থানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে সেই সব মিছিল এবং সমাবেশ স্থলকে চারিদিকে ঘিরে রেখেছিল পুলিশ৷ পুলিশের চেষ্টায় আইপিএফটির মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top