News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় বাসে তল্লাসী চালিয়ে ব্রাউনসুগার উদ্ধার
Image

আমবাসায় বাসে তল্লাসী চালিয়ে ব্রাউনসুগার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৩৬০ গ্রাম ব্রাউনসুগার৷ প্রতিদিনের মতো সোমবারও নেশা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ সফলতা পেয়েছে বলে জানা গেছে৷ দিনের পর দিন নেশা বিরোধী অভিযানে সফলতায় নেশা পাচারকারীরা কোণঠাসা হয়েছে বলে দাবী পুলিশের৷

গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে আমবাসা জওহরনগরে অভিযান চালায় স্থানীয় পুলিশ৷ জানা গেছে, এই অভিযানে পুলিশ ৩৬০ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করেছে৷ গোপন খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকে ওই এলাকায় ওত পেতেছিল৷ এক সময় টিআর-০১-বি-১৪৮৫ নম্বরের একটি বাস আসা মাত্র তাকে থামায় পুলিশ৷ এর পর বাসে তল্লাশি চালিয়ে ব্রাউনসুগার উদ্ধার করেছে পুলিশ৷ সরকার বদলের পর রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এ ব্যাপারে পুলিশকে আরও সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ এতে সফলতা আসছে বলে মনে করছেন সাধারণ মানুষ৷ এদিকে, সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় খুশি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top