News Flash

  • Home
  • Uncategorized
  • ভার্মা কমিটির রিপোর্ট পেশ করায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন অসমের অর্থমন্ত্রী
Image

ভার্মা কমিটির রিপোর্ট পেশ করায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন অসমের অর্থমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর (হি.স) : সপ্তম বেতন কমিশনের সুপারিশের উপর রাজ্য সরকারের কাছে ভার্মা কমিটির রিপোর্ট পেশ করায় মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে শুভেচ্ছা জানালেন অসমের অর্থমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা। রবিবার সকালে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে এই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
ট্যুইট করে অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ভার্মা কমিটির রিপোর্ট পেশ করে বর্তমান ত্রিপুরা সরকার সেই প্রতিশ্রুতির প্রায় পুরোটাই পূরণ করেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।
উল্লেখ্য শুক্রবার রাতে মহাকরণে রাজ্য কর্মচারীদের সপ্তম পে কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের হাতে কমিটির রিপোর্ট তুলে দেন চেয়ারম্যান পিপি ভার্মা। সে সময় উপস্থিত ছিলেন মুখ্যসচিব এলকে গুপ্তা, মুখ্যমন্ত্রীর প্রধানসচিব কুমার অলোক-সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, সবকিছু ঠিক ঠাক থাকলে পুজোর আগেই সপ্তম পে কমিশনের বলে বেতন পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top