News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী রাশিয়া : বিপিন রাওয়াত
Image

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী রাশিয়া : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ভারতীয় সেনাবাহিনী সঙ্গে যৌথ ভাবে কাজ করতে অত্যন্ত আগ্রহী রাশিয়ার সেনাবাহিনী। রবিবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

এদিন মানেকশো সেন্টারে জেনারেল কে ভি কৃষ্ণ রাও স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভারতের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে অত্যন্ত আগ্রহী রাশিয়ার সেনাবাহিনী। এর কারণ বিন্যাস করতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভারতীয় সেনা খুবই সক্ষম। তাই এই ইচ্ছে প্রকাশ করেছে রাশিয়া। দেশের জন্য যা সঠিক তাই মেনে চলে ভারতীয় সেনা। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের সামরিক নীতির প্রসঙ্গে সেনাপ্রধান রাওয়াত বলেন, ‘যখন রাশিয়ানরা আমেরিকার নিষেধাজ্ঞার সম্পর্কে বলল তখন আমি তাদের স্পষ্ট বলি যে নিষেধাজ্ঞা ভ্রূকুটি থাকলেও আমরা স্বাধীন নীতি নিতে চলতে ভালবাসি। আমাদের উপর ভরসা করতে পারেন আপনারা। আমেরিকার থেকে কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য পেলেও আদতে আমাদের নীতি স্বাধীন।’ কামভ হেলিকপ্টার পাওয়ার ক্ষেত্রে বলতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, কামভ হেলিকপ্টার এবং অন্যান্য সমরাস্ত্র রাশিয়া থেকে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।

উল্লেখনীয় রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল সিস্টেমের চুক্তি করেছে ভারত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top