News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১ নভেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরম ও তাঁর পুত্রের
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১ নভেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরম ও তাঁর পুত্রের

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরম| এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন করেছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি, উভয়েরই আবেদন গৃহীত হয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১ নভেম্বর, এযাবত্ পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তিকে গ্রেফতার করতে পারবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই এবং ইডি যাতে গ্রেফতার করতে না পারে, সেজন্য অন্তর্বর্তকালীন সুরক্ষার আবেদন করেছিলেন পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরম| এই মামলার শুনানির সময় সোমবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন পি চিদম্বরম| মামলার শুনানি শেষে আদালতের তরফে জানানো হয়, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ নভেম্বর| এযাবত্ গ্রেফতার করা যাবে না পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি চিদম্বরমকে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top