News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও অসুস্থ বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে
Image

আবারও অসুস্থ বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

মুম্বই, ৮ অক্টোবর (হি.স.): আবারও অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার| শারীরিক অসুস্থতাজনিত কারণে রবিবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৫ বছর বয়সি এই অভিনেতাকে| হাসপাতাল সূত্রের খবর, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা| দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ‘রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে| নিউমোনিয়ায় ভুগছেন তিনি….প্রার্থনা|’
হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে| হাসপাতালের তরফে এখনও পর্যন্ত বিশদে কিছু জানানো হয়নি| উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন দিলীপ কুমার| ৯৫ বছর বয়সি অভিনেতাকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top