News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার বটতলায় নগদ অর্থ-সহ জুয়ারি গ্রেফতার
Image

আগরতলার বটতলায় নগদ অর্থ-সহ জুয়ারি গ্রেফতার

আগরতলা, ৭ অক্টোবর, (হি.স.) : রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে নেশা-বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ ব্যাপক সফলতা পাচ্ছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানে চালাচ্ছে পুলিশ। তাতে ব্যাপক সফলতাও পাচ্ছে। ক্রমাগত এই অভিযানে নেশা পাচারকারীরা অনেক দমেছে বলে দাবি করছে পুলিশ।
শহর কিংবা শহরের বাইরে পুলিশের অভিযান জারি রয়েছে বলে জানা গেছে। এদিকে নেশা-বিরোধী অভিযানে পশ্চিম থানার পুলিশ রবিবার সকালে বটতলায় হানা দেয়। অভিযান চালিয়ে বেশ কিছু অর্থ-সহ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে আচমকা বটতলায় একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই আসর থেকে বেশ কিছু নগদ অর্থ ও নেশাসামগ্রী সহকারে এক জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, ধৃত জুয়ারিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান আগামীদিনেও চলবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top