News Flash

  • Home
  • Uncategorized
  • পদত্যাগের জন্য চাপ সৃষ্টির অভিযোগ পুর কাউন্সিলারদের
Image

পদত্যাগের জন্য চাপ সৃষ্টির অভিযোগ পুর কাউন্সিলারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ আগরতলা পুর নিগমের নির্বাচিত কাউন্সিলররা নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এই

শনিবার আগরতলায় পুর কাউন্সিলারদের বিক্ষোভ মিছিল৷ নিজস্ব ছবি৷

অভিযোগ এনে পুর নিগমের কাউন্সিলার থেকে শুরু করে মেয়র পর্যন্ত এদিন সরব হলেন৷ আগরতলায় একটি মিছিল সংগঠিত করা হয়েছে৷ মেয়র জানিয়েছেন, জনগণের কাজ করতে গিয়ে জনপ্রতিনিধি হিসাবে প্রতিনিয়ত তাঁরা হেনস্তার শিকার হচ্ছে৷ আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের উপর নিয়ম বহির্ভুতভাবে বলপূর্বক কাজ করানোর চেষ্টা বন্ধ করতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেছেন তিনি৷

মেয়র অভিযোগ করেছেন বলপূর্বক কাউন্সিলারদের পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে৷ অধিকাংশ ক্ষেত্রে মহিলা কাউন্সিলাররা হেনস্তার শিকার হচ্ছেন৷ কাজের জন্য সুস্থ কাজের পরিবেশ চাইছেন কাউন্সিলাররা৷ সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে হবে৷ কাউন্সিলাররা জনস্বার্থে উন্নয়নের কাজ করতে যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য জনগণের সর্বোত সাহায্য চাইছেন পুর নিগমের মেয়র সহ অন্যান্য কাউন্সিলাররা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top