News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের উন্নয়নই দেশের প্রকৃত উন্নয়ন : উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
Image

কৃষকদের উন্নয়নই দেশের প্রকৃত উন্নয়ন : উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

হায়দরাবাদ, ৭ অক্টোবর (হি.স.) : কৃষকদের উন্নয়ন হলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। রবিবার হায়দরাবাদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

এদিন উপ-রাষ্ট্রপতি বলেন, ফসল ফলানোর মধ্যে প্রকৃতির প্রতি ভালাবাসা জড়িয়ে থাকে। পাশাপাশি এর মাধ্যমে প্রকৃতির মধ্যে বেঁচে থাকাও জড়িত রয়েছে। ফসল ফলানোর খরচ কমাতে হবে। তবে লাভবান হবেন কৃষকেরা। কৃষি গবেষণাকে সার্বজনীন করে তুলে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন উপ-রাষ্ট্রপতি।

জলবায়ু পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি লাভজনক কৃষি কাজের উপর জোর দিয়েছেন।

স্বর্ণ ভারত ট্রাস্টের হায়দরাবাদের চ্যাপ্টারে ১৪তম বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমনই জানিয়েছেন তিনি। কৃষি বিজ্ঞানী সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top