News Flash

  • Home
  • Uncategorized
  • কারাগার থেকে হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া
Image

কারাগার থেকে হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ অক্টোবর৷৷ বাংলাদেশে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বি কালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) আনা হ য়েছে৷ বিকাল ৩টা ৪১ মিনিটে বি  এএমএমইউ’র প্রধান ফটকের সামনে পৌঁছান তিনি৷ এর আগে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর প্রহরার মাধ্যমে বি কাল ৩টা ১০ মিনিটে তাকে নিয়ে রওনা  হয় কারা কর্তৃপক্ষ৷ খালেদা জিয়াকে আনা উপলক্ষ্যে সশস্ত্র পুলিশ পাহারা রয়েছে বিএসএমএমইউসহ আশেপাশের এলাকায়৷ এদিকে প রবল বৃষ্টি সত্ত্বে ও সেখানে দলীয় নেত্রীকে এক পলক দেখার জন্য ভিড় করে আছে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী৷ পুলিশি ব্যারিকেডের কারণে কাছে আসতে না  পারলেও তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকে এক সময়৷

বিএএমইউ’র কেবিন ব লকের ৬১২ নম্ব র কক্ষে খালেদা জিয়াকে রাখা  হবে৷ বিশ্ব বিদ্যালয়টির উপাচার্য ডা কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানান, খালেদা জিয়াকে বি এসএমএমইউয়ে রাখার জন্য কেবিন  ব্লকের ওই কক্ষে সব ধরনের ব বস্থা রাখা হয়েছে৷ এদিকে, খালেদা জিয়াকে গাড়ি থেকে নামিয়ে বি এসএমএমইউ’র কেবিন  ব্লকে হুইল চেয়ারে করে নেয়া  হয়েছে৷ খালেদা জিয়াকে বিএসএমএমইউ আনার খবরে সেখানে উপস্থিত হয়েছেন বি এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগরসহ দলটির শীর্ষ নেতা ও আইনজীবীরা৷ এছাড়াও খালেদা জিয়াকে দেখতে বি এসএমএমইউ’র সামনে জড়ো হয়েছেন মহিলা দলসহ বিএনপি’র নেতা কর্মীরা৷ বিএসএমএমইউ’র সামনে উপস্থিত বিএনপি’র নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভে াকেট জয়নাল আবদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডা এ জে/ এম জাহিদ হোসেন, দলীয় নেতা ও খালেদা জিয়ার আইনজীবী ানাউলাহ মিয়া প্রমুখ৷ উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫  বছরের কারাদণ্ডপ্রাপ্ত হ য়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷  বয়স জনিত বি ভিন্ন রোগে ভোগার কারণে আদালত তাকে কারাগারে থেকে বি এএমএমইউ হাসপাতালে ভর্তিঠর নির্দেশ দিয়েছেন গত বৃহস্পতিবার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top