News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ার বেকারত্ব সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ডেপুটি স্পিকারের
Image

গোয়ার বেকারত্ব সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ডেপুটি স্পিকারের

পানাজি, ৬ অক্টোবর (হি.স.) : রাজ্যজুড়ে বেকারত্বর সমস্যা নিয়ে সরব হলেন গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার মাইকেল ভি লোবো। বিষয়টি নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করকে চিঠিও লিখেছেন তিনি।

চিঠিতে ২০১৭ সালের বাজেট অধিবেশনের প্রসঙ্গ তুলে ধরে মাইকেল ভি লোবো লেখেন, ওই বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বহু চাকরিপ্রার্থীরই কর্মসংস্থান হয়নি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইকেল ভি লোবো বলেন, জীবন ধারণের জন্য বহু যুবক অবৈধ কাজকর্মে লিপ্ত হয়ে পড়ছে। বেকারত্ব গোয়ায় সব থেকে বড় সমস্যা। সরকারি চাকরিতে নিয়োগ গত দুই বছর ধরে হচ্ছে না। ফলে রাজ্যের তরুণ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত হতাশা কাজ করছে। রুজিরুটি নির্বাহ করার জন্য বহু যুবক অন্ধকার জগতে চলে যাচ্ছে। এমনকি চাকরির আশায় বহু মানুষ ভিন রাজ্যগুলিতে পাড়ি জমাচ্ছে। গত বাজেটে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি এবং রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলিকে নিয়োগ করা হবে। কিন্তু তা এখনও হয়নি।

চিঠিতে সরকারি দফতরে শূন্য পদগুলিতে দ্রুত নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি এই বিষয়ে সরকার যাতে দ্রুত বিজ্ঞাপন দেয় সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। যদি সম্ভব হয় তবে এই বিষয়ে রাজ্যের একজন মন্ত্রীকে দায়িত্বভার দেওয়ারও কথা লিখেছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top