News Flash

Image

ফের রেকর্ড পতন টাকার দামে

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.) : ফের কম টাকার দাম । বৃহস্পতিবার এক ডলারের দাম দাঁড়াল ৭৩ টাকা ৭৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। দেশে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমদানি করা পণ্য ও পরিষেবার খরচ রফতানি করা পণ্য ও পরিষেবার মুল্যের চেয়ে আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার ওপরে দেশের বাজার থেকে পালিয়ে যাচ্ছে পুঁজি। এই তিনটি কারণে টাকার দামে পতন অব্যাহত রয়েছে।

বুধবার বাজার বন্ধ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সরকারি তেল সংস্থাগুলিকে বিদেশ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নিতে অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও দেশে টাকার দামের পতনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা করার জন্যই সরকারি তেল কোম্পানিগুলিকে ওই অনুমতি দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামান্যই। শুক্রবার নতুন অর্থিক নীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক। সকলের নজর এখন সেদিকে। আগামী দিনেও শেয়ার ও বন্ডের দাম থাকবে কমের দিকে। চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম কমেছে ১৩ শতাংশ। অন্যদিকে বেড়েছে ডলারের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও এখন বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮৫ টাকা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top