News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের কথার রেজিষ্ট্রেশান বাতিল, নিন্দা এডিটর গিল্ডের
Image

দেশের কথার রেজিষ্ট্রেশান বাতিল, নিন্দা এডিটর গিল্ডের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ ডেইলি দেশের কথার রেজিস্ট্রেশান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে দাবী জানিয়েছে এডিটর গিল্ড অব ইন্ডিয়া৷ আজ ইস্যু করা এক প্রেস বিবৃতিতে স্বাক্ষর করেছেন গিল্ডের সভাপতি শেখর গুপ্ত, জেনারেল সেক্রেটারি একে ভট্টাচার্য্য ও কোষাধ্যক্ষ শেলা ভাট৷ বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী তদন্তের স্বার্থে দেশের কথার সাটিফিকেই ফিরিয়ে দেবার দাবি জানানো হয়েছে৷

বিবৃতিতে এডিটরস গিল্ড দেশের কথার রেজিস্ট্রেশান বাতিলের তীব্র নিন্দা জানিয়েছেন৷ বিবৃতিতে বলা হয়েছে চার দশক আগে যে সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল তা বন্ধ করতে দেওয়া হল৷ বিবৃতিতে গিল্ড বলেছে, সম্পাদক, মুদ্রক ও প্রকাশকের নাম ইত্যাদির ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি ছিল তার প্রকাশনা বন্ধ করে দেওয়া সংবাদপত্রের স্বাধীনতরা পরিপন্থী৷

এদিকে, বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডা অশোক সিন্হা এক প্রেস বিবৃতিতে দাবি করেন, ডেইলি দেশের কথার রেজিস্ট্রেশান বাতিল নিয়ে প্রকৃত তথ্য না জেনেই বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ তিনি দাবি করেন, বিভিন্ন সংবাদ মাধ্যম সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশের বক্তব্যকে ভিত্তি করেই সংবাদ পরিবেশন করেছে৷ কিন্তু, প্রকৃত সত্য হল, পশ্চিম জেলার জেলা শাসক সমস্ত কিছু খতিয়ে দেখেই ডেইলি দেশের কথা সম্পর্কে আরএনআই’র কাছে রিপোর্ট পাঠিয়েছেন৷ তাতে, মালিকানা সংক্রান্ত বিষয়ে বিস্তর গড়মিলের তথ্য উল্লেখ করেছেন৷ এর ভিত্তিতেই আরএনআই ডেইলি দেশের কথার রেজিস্ট্রেশান বাতিল করেছে৷ তিনি জোর গলায় দাবি করেন, ডেইলি দেশের কথার রেজিস্ট্রেশান বাতিলের ক্ষেত্রে বিজেপির কোনও হাত নেই৷ রাজনৈতিক কারণে ডেইলি দেশের কথার রেজিস্ট্রেশান বাতিল হয়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top