News Flash

  • Home
  • Uncategorized
  • এসটিজিটি ও এসটিপিজিটি শিক্ষক পদে নিয়োগপত্র ৮ই
Image

এসটিজিটি ও এসটিপিজিটি শিক্ষক পদে নিয়োগপত্র ৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ অবশেষে এসটিজিটি এবং এসটিপিজিটি অফার প্রাপকরা নিয়োগপত্র পেতে চলেছেন৷ আগামী ৮ অক্টোবর তাদের নিয়োগপত্র বিলি করা শুরু হতে পারে বলে সূত্রের খবর৷ শিক্ষা দপ্তর সেই লক্ষ্যে সমস্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে৷ এসটিজিটি এবং এসটিপিজিটি অফার প্রাপকদের মধ্যে জাল সার্টিফিকেট ধারী রয়েছেন এই অভিযোগের তদন্ত পক্রিয়ার নিয়োগ পত্র দিতে কিছুটা সময় নিয়েছে শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, কাউকেই আগরতলা পুর পরিষদ এলাকার সুকলগুলিতে পোস্টিং দেওয়া হবে না৷ শিক্ষক স্বল্পতা যে সমস্ত সুকলে রয়েছে সেখানেই তাদের পোস্টিং দেওয়া হবে৷ এদিকে, শিক্ষা দপ্তর সূত্রে আরো খবর, চলতি বছরের ১৫ ডিসেম্বরের আগে রাজ্যের সুকলগুলিতে কোনও শিক্ষককেই বদলি করা হবে না৷ বদলির আদেশ জারি করা হয়ে থাকলে তা আপাতত স্থগিত রাখা হয়েছে৷

দপ্তর সূত্রে খবর, ১৩২ জনের বিরুদ্ধে জাল সার্টিফিকেটের অভিযোগ জমা পড়েছিল শিক্ষা দপ্তরে৷ এর ভিত্তিতে দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছিল৷ তাতে ৪১ জনের সার্টিফিকেট বৈধ বলে কমিটি রিপোর্ট জমা দিয়েছে৷ বাকি ৬২ জনের এখনও রিপোর্ট জমা পরেনি৷ শিক্ষা দপ্তর সূত্রে খবর, ৯ জন অফার গ্রহণ করেননি৷ এছাড়া, ৪ জন অফার প্রত্যাহার করেছেন৷ তদন্তে ১৬ জনের জাল সার্টিফিকেট প্রমাণিত হয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷

শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগরতলা পুর পরিষদ এলাকার কোনও সুকলে এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষকদের পোস্টিং দেওয়া হবে না৷ অফার প্রাপক এসটিজিটি ৮৮৫ জন এবং এসটিপিজিটি ১২৫ জনকে পোস্টিং দেওয়ার প্রক্রিয়া চলছে৷

ইতিমধ্যে, শিক্ষা দপ্তর সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের কাছ থেকে শিক্ষক স্বল্পতার তথ্য সংগ্রহ করেছে৷ জেলা শিক্ষা আধিকারিকদের সুপারিশ মত ধলাই জেলায় ১৪০ জন এসটিজিটি এবং ২৪ জন এসটিপিজিটি, উত্তর জেলায় ১৫৫ জন এসটিজিটি এবং ২৪ জন এসটিপিজিটি, গোমতী জেলায় ১৫৫ জন এসটিজিটি এবং ২৪ জন এসটিপিজিটি, ঊনকোটি জেলায় ১৩৫ জন এসটিজিটি এবং ২৪ জন এসটিপিজিটি, খোয়াই জেলায় ৩৫ জন এসটিজিটি, দক্ষিণ জেলায় ১৫৫ জন এসটিজিটি এবং ২৪ এসটিপিজিটি, সিপাহীজলা জেলায় ৬০ জন এসটিজিটি এবং পশ্চিম জেলায় ৫০ জন এসটিজিটি ও ৫ জন এসটিপিজিটি অফার প্রাপকদের পোস্টিং দেওয়া হবে৷

এদিকে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনও শিক্ষককে বদলি করা হবে না বলে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যে বদলির নির্দেশ জারি করা হলে তা স্থগিত রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষা দপ্তরের বক্তব্য, সামনেই সুকলগুলিতে পরীক্ষা রয়েছে৷ তাই কোনও শিক্ষককে বদলি না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top