News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় জেলাস্তরে জনতার দরবারে মুখ্যমন্ত্রী, জনগণের সাথে সরাসরি কথা বলে আগামীদিনে উন্নয়ন কর্মসূচির রূপরেখাও তৈরি করা যায়
Image

আমবাসায় জেলাস্তরে জনতার দরবারে মুখ্যমন্ত্রী, জনগণের সাথে সরাসরি কথা বলে আগামীদিনে উন্নয়ন কর্মসূচির রূপরেখাও তৈরি করা যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ ত্রিপুরার নতুন সরকার জনগণের সরকার৷ উন্নয়নমূলক কাজই হোক বা ব্যক্তিগত সমস্যার সমাধান এজন্য জনগণকে সরকারের কাছে যেতে হবে না৷ সরকার জনগণের কাছে ছুটে আসবে৷ জনগণের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলির

বুধবার আমবাসায় জেলাস্তরে জনতার দরবারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি- নিজস্ব৷

সমাধান করার চেষ্টা করবে৷ এটা আমাদের সরকারের দায়িত্ব৷ আজ ধলাই জেলার আমবাসায় চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ত্রিপুরা সরকার আপনার দ্বার এই কর্মসূচিতে জেলাস্তরে জনতার দরবারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই কথাগুলি জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, জনতার দরবারে জনগণ উন্নয়নের প্রকৃত চিত্রটা সামনে আসে৷ এর উপর ভিত্তি করে আগামীদিনের উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখাও তৈরি করা যায়৷ তিনি বলেন, সরকার যে সব উন্নয়নমূলক কাজ রূপায়ন করছে তার সুবিধা গ্রামস্তর পর্যন্ত গিয়ে পৌছেছে কিনা তা গ্রামের মানুষের সাথে সরাসরি কথা বলে জানা যায়৷ জনতার দরবার থেকে নেওয়া এই অভিজ্ঞতা থেকে সরকার উন্নয়নমূলক কাজগুলি সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার জনতার দরবারে নানা কারণে গ্রামের মানুষ যেতে পারছেন না৷ সরকার শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নকে গুরুত্ব দিতে চাইছে৷ এই জন্যই আগরতলার বাইরে জেলাস্তরেও জনতার দরবার কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে৷

মুখ্যমন্ত্রী বলেন, জনতারদরবারে জনগণের সাথে কথা বলে কোন কোনও এলাকায় উন্নয়নমূলক কাজ রূপায়নের ক্ষেত্রে ঘাটতি রয়েছে তা জানা যাচ্ছে৷ সেক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদেরকেও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে দ্রুত উন্নয়নমূলক কাজ রূপায়ণ করার জন্য নির্দেশ  দেওয়া হয়েছে৷ জেলাস্তর থেকে গ্রামস্তর পর্যন্ত আধিকারিকদের নূ্যনতম ১৫০২০ দিন ক্ষেত্র পর্যায়ে পরিদর্শন করে কাজ করার নির্দেশ দেওয়া আছে৷ জনপ্রতিনিধিরাও ক্ষেত্র পর্যায়ে পরিদর্শন করে উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করছেন৷ এতে জনগণ যেমন সুবিধা পাচ্ছেন সরকারের কাজেও গতি আসছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ন করার ক্ষেত্রে সরকারের যে দিশা রয়েছে তাতে আগামী তিন বছরের মধ্যেই ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে৷

উল্লেখ্য, এদিন ধলাই জেলা সদর আমবাসায় জেলাস্তরের জনতার দরবারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনগণ তাদের  ব্যক্তিগত সমস্যা ও সামাজিক নানা সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ চিকিৎসা, শিক্ষা, জমি সংক্রান্ত বিষয় সহ দৈনন্দিন নানা সমস্যা নিয়ে জেলার জনগণ মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যাগুলি তুলে ধরেন৷

মুখ্যমন্ত্রীও তৎক্ষানাৎ জনগণের সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কার্যকরি ভূমিকা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন৷ বিশেষ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা করারও ব্যবস্থা করা হয়৷ ধলাই জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এবং মুখ্যমন্ত্রীর কাচে তাদের সমস্যার কথা জানিয়ে এবং তাৎক্ষণিক সমাধান পেয়ে আনন্দিত ও আপ্লুত৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, শৌচালয়, উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ, বার্ধক্যভাতা ইতাদি বিভিন্ন সমস্যা নিয়ে জনগণ জনতার দরবারে এসেছিলেন৷ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও পেয়েছেন৷ এদিন জনতার দরবারে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক প্রচার ও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে ১৫১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে৷ শিবিরে ১৫ জন জ্বরের রোগীর রক্ত পরীক্ষ করা হয়৷ ১ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে৷ জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দিব্যাঙ্গন সহায়তা শিবিরও অনুষ্ঠিত হয়৷ শিবিরে দিব্যাঙ্গনদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ৩ জনকে দিব্যাঙ্গন সার্টিফিকেট প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব জেলাস্তরের এই জনতার দরবারে গঙ্গানগরের দিব্যাঙ্গন কম্পিরুং রিয়াংকে চলনসামগ্রী ট্রাইসাইকেল তুলে দেন৷ এছাড়াও অন্যান্যদের চলনসামগ্রী স্টিক ও ৫ জনকে শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে৷

ধলাই জেলাস্তরের এি জনতার দরবারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক আশিস দাস, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বিধায়ক শম্ভূলাল চাকমা, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, অতিরিক্ত সচিব ড মিলিন্দ রামটেকে, রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্যমন্ত্রীর ও এস ডি দিল্পী রায় ও ধলাই জেলার জেলাস্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং জেলার বিভিন্ন মহকুমা ও ব্লকস্তরের আধিকারিগণও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top