News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ
Image

ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন রঞ্জন গগৈ। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করলেন রঞ্জন গগৈ।দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এ দিন শপথপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, এইচডি দেবেগৌড়া-সহ আরও অনেকে। প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। ২ অক্টোবর প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের শেষ কাজের দিন ছিল। তবে ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবর অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদে দায়িত্ব নেন রঞ্জন গগৈ। এই পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ১৭ নভেম্বর।উল্লেখ্য, ২০০১ সালের ২৮ অক্টোবর গুয়াহাটি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন গগৈ। ১০ বছর পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন তিনি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত হন তিনি। এর দু’মাস পরে শীর্ষ আদালতের বিচারপতি হন। রঞ্জন গগৈ প্রধান বিচারপতি হওয়ায় ইতিহাসের পাতায় ঢুকে পড়ল উত্তরপূর্ব ভারতও। এই প্রথম প্রধান বিচারপতি হলেন দেশের এই অঞ্চলের কোনো ব্যক্তি। তেরো মাস এই পদে থাকবেন তিনি। সামনের বছর নভেম্বরে অবসর নেওয়ার কথা তাঁর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top