News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ম্যাচে মস্কোর কাছে হার রিয়াল মাদ্রিদের

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ম্যাচে মস্কোর কাছে হার রিয়াল মাদ্রিদের

মস্কো, ৩ অক্টোবর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে রোমাকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই হার অনেকটাই অপ্রত্যাশিতই বটে।

চোটের কারণে অ্যাওয়ে ম্যাচে এদিন মাঠের বাইরে ছিলেন সার্জিও রামোস এবং গ্যারেথ বেল। পাশাপাশি মদ্রিচকেও মঙ্গলবার শুরু থেকে মাঠে নামাননি লোপেতেগুই। ম্যাচে নিজেদের প্রভাব বজায় রাখার আগেই গোল হজম করতে হয় রিয়ালকে। টনি ক্রুসের ডিফেন্সিভ ভুলকে কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় মস্কোর এই ক্লাবটি। রক্ষণের উদ্দেশ্যে ক্রুসের বাড়ানো বল ধরে সুযোগসন্ধানী গোল করে যান ভ্লাসিচ। প্রথম মিনিট যেতে না যেতেই বিপক্ষের এই গোল সারা ম্যাচে শোধ করতে পারেনি রিয়াল।

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক মেজাজে খেলা শুরু করে বেঞ্জেমা অ্যান্ড কোম্পানি। কিন্তু বদলায়নি প্রথমার্ধের চিত্রটা। ফের রিয়াল মাদ্রিদের একের পর এক আক্রমণ ধাক্কা খেতে থাকে বিপক্ষ রক্ষণে। আরও একবার ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হন মস্কো গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসেনসিও’র শট দুরন্ত দক্ষতায় আটকে দেন তিনি। এরপর মদ্রিচকে নামিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একাধিক সুযোগ নষ্ট, মারিয়ানোর দুরন্ত হেডার পোস্টে লেগে ফেরায় রিয়ালের ম্যাচে ফেরার সমস্ত আশা শেষ হয়ে যায়। অ্যাওয়ে ম্যাচে হার স্বীকার করে ফিরতে হল গত তিনবারের চ্যাম্পিয়নদের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top