News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রের মাছে ফরমালিন, শংকা
Image

অন্ধ্রের মাছে ফরমালিন, শংকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ মাছে-ভাতে বাঙালির ঘুম উড়ে গেছে৷ কারণ, অন্ধ্রের মাছে রয়েছে ফরমালিন৷ তাই, বিহার সরকার অন্ধ্রের মাছ বিহারে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ স্বাভাবিকভাবেই, এরাজ্যও যেখানে অন্ধ্রের মাছের উপর অনেকটাই নির্ভরশীল, সেখানে রাজ্যবাসীর কপালেও চিন্তার ভাজ পড়েছে৷ বিষ মাছ বন্ধে উদ্যোগী হবে কি রাজ্য সরকার, সেই প্রশ্ণ এখন মৎস্য পিয়াসীদের মনে ঘুরপাক খাচ্ছে৷

পূর্বতন সরকারের আমলেও মাছে ফরমালিন ব্যবহারের অভিযোগ উঠেছিল৷ তৎকালীন সময়ে এনিয়ে ব্যাপক দৌড়ঝাপ হয়েছে৷ কিন্তু, কিছুদিন যাওয়ার পর বিষয়টিকে কৌশলে ঠান্ডাঘরে ঠেলে দেওয়া হয়৷ তখন অন্ধ্র সরকার বিবৃতি দিয়ে দাবি করেছিল, তাদের মাছ সুরক্ষিত৷ কিন্তু, এখন বিহার সরকার তাদের রাজ্যে অন্ধ্রের মাছ নিষিদ্ধ ঘোষণা দেওয়ায়, আবারও ফরমালিন নিয়ে ভাবা দরকার বলে মনে করছেন ত্রিপুরাবাসী৷

সম্প্রতি বিহার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্ধ্রের মাছে রয়েছে ক্যান্সারের জীবানু বহনকারী ফরমালিন৷ এই ফরমালিন ব্যবহার করেই দীর্ঘদিন তাজা রাখা হয় মাছ৷ বিহার সরকারের দাবি, ল্যাবরেটরিতে পরীক্ষায় ধরা পড়েছে অন্ধ্রের মাছে ফরমালিনের উপস্থিতি৷ তাই সোমবার সরকারীভাবে ঘোষণা দিয়েছে বিহার সরকার, রাজ্যের বাজারে ঢুকতে পারবে না অন্ধ্রের মাছ৷

বিহার সরকারের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ত্রিপুরায় মৎস্য পিয়াসীদের মনেও দাগ কেটেছে৷ মঙ্গলবার আগরতলায় বাজার থেকে মাছ কিনে ফেরার সময় জনৈক ক্রেতা জানিয়েছেন, চালানি মাছ দেখে শংকিত বোধ করেছি৷ তাই, পঁুটি মাছ একটু দাম বেশি হলেও কিনে নিয়েছি৷

বিশেষজ্ঞদের মতে, সচেতন ক্রেতাদের সহজেই ফরমালিন যুক্ত মাছ চিনতে অসুবিধা হওয়ার কথা নয়৷ বিশেষজ্ঞের কথায়, ফরমালিন দেওয়া মাছের আঁশ অপেক্ষাকৃত শক্ত হবে৷ ওই মাছের কানকো অতিরিক্ত লাল থাকবে৷ ফরমালিন দেওয়া মাছের চোখের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে এবং ওই মাছ টিপে দেখলে তা অনেকটা রবারের মতো লাগবে৷ শুধু তাই নয়, ওই মাছে আঁশটে গন্ধের বদলে একটা কেমিক্যাল জাতীয় গন্ধ বেরুবে৷

তবে, শুধু ফরমালিন নিয়ে ভাবলেই যথেষ্ট নয়৷ বিশেষজ্ঞদের কথায়, মাছে ফরমালিন ছাড়াও সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক ধাতুর উপস্থিতিও পাওয়া যায়৷  যা মানুষের দেহের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ ফলে, এই মুহুর্তে রাজ্যে আমদানি অন্ধ্রের মাছ ল্যাবে নিয়ে পরীক্ষা খুবই জরুরি বলে মনে করা হচ্ছে৷

পূর্বতন সরকারের আমলে ত্রিপুরায় অন্ধ্র থেকে আমদানি কয়েকটি মাছে ল্যাবরেটরিতে পরীক্ষায় রাসায়নিকের ব্যবহারের প্রমাণ মিলেছিল৷ কিন্তু, অন্ধ্রের মাছের উপর প্রতিনিয়ত নজরদারী জারি রাখেনি সরকার৷ বর্তমানে আবারও অন্ধ্রের মাছ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ ফলে, অবিলম্বে রাজ্য সরকার অন্ধ্রের মাছের নমুনা পরীক্ষা করে দেখুক, চাইছে রাজ্যবাসী৷

দূর্গোৎসবের আর মাত্র হাতে গুনা কয়েকদিন বাকি৷ এই সময়ে মাছ নিয়ে বাড়তি চিন্তা উৎসবের আমেজে ভাঁটা পড়তে পারে বলেই মনে হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top