News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর
Image

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর

মুম্বই, ১ অক্টোবর (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরেই হৃদরোগ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
১৯৪৬ সালের মে মাসে কিংবদন্তি বলিউড অভিনেতা, প্রযোজন, পরিচালক রাজ কাপুরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের তিন পুত্র ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর ও দুই মেয়ে রিতু নন্দা, রিমা কাপুর । পরিবারের তরফ থেকে জানানো হয়েছে চেম্বুরে শেষকৃত্য সম্পন্ন করা হবে কৃষ্ণা রাজ কাপুরের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোকপ্রকাশ করে সোশ্যাল
মিডিয়ায় ট্যুইট করেছেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী রবিনা টেন্ডন। ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, ‘গোটা কাপুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এক যুগের অবসান হল আজ। ঈশ্বর শোকস্তব্ধ পরিবারকে এই দুঃখের দিনে শক্তি দিক। আমি তাঁর আত্মার শান্তির কামনা করছি।
বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের বলেন, শ্রীমতী কৃষ্ণা রাজ কাপুরের প্রয়াণের খবর পেয়ে দুঃখ পেয়েছি। তিনি একজন দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
বিশিষ্ট লেখক সুহেল শেঠ ট্যুইটে লিখেছেন, তাঁর মৃত্যু সংবাদের খবর পেয়ে খুব দুঃখ পেয়েছি। এক অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কাপুর পরিবারের মূল চালিকা শক্তি তিনিই ছিলেন। দুর্দান্ত মহিলা ছিলেন তিনি।
উল্লেখনীয় পুত্র রণধীর কাপুরই তাঁর মৃত্যু সংবাদ জনসমক্ষে আনেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top