News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্মদিনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শুভেচ্ছা
Image

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্মদিনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শুভেচ্ছা

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, রাষ্ট্রপতিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিভিন্ন বিষয়ে তাঁর জ্ঞাণ ও দৃষ্টিকোণ থেকে দেশবাসী উপকৃত হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি অনবদ্য ভাবে যোগ স্থাপন করতে পেরেছেন। তাঁর দীর্ঘ ও সুস্বাস্থ্যর কামনা করছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, তাঁর সরল জীবনযাপন,স্পষ্ট চিন্তাধারা, কর্তব্য পরায়ণতা, এবং গরিব ও প্রান্তিক মানুষের প্রতি তাঁর উদ্বেগের জন্য দেশজুড়ে মানুষ তাঁকে সম্মান ও শ্রদ্ধা করেন। তাঁর দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটবার্তায় লেখেন, রামনাথ কোবিন্দজির জন্মদিনে আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।
এদিন ৭৩ বছর পূর্ণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৯৪৫ সালের পয়লা অক্টোবর উত্তরপ্রদেশের কানপুর জেলায় জন্মগ্রহণ তিনি। রাষ্ট্রসংঘের প্রতিনিধিত্ব করা ছাড়াও তিনি ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। আইনজীবী হিসেবে তাঁর খ্যাতি অপরিসীম। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত বিহারের রাজ্যপালের দায়িত্বভার সামলেছেন তিনি। ২৫ জুলাই ২০১৭ দেশের ১৪তম রাষ্ট্রপতি হন রামনাথ কোবিন্দ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top