News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি এক যুবক গুরুতর এক
Image

যান সন্ত্রাসের বলি এক যুবক গুরুতর এক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ সেপ্ঢেম্বর৷৷ ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার অধীন বাইখোড়ায়৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাইখোড়ার পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা অজিত বনিকের ছেলে সুপথ বনিক (২৩) ও সাব্রুমের শ্রীনগর এলাকার রিপন চৌধুরী (১৮) দুর্ঘটনার শিকার হয়৷ সুপথ পেশায় গাড়ি মেকানিক৷ গতকাল রাতে সুপথ রিপনকে সঙ্গে নিয়ে টিআর-০৩-জি-৬১২৫ নম্বরের পালসার বাইকে চেপে ঘুরতে বের হয়৷

জানা গিয়েছে, সুপথ বনিক খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল ও ফিল্মী কায়দায় রাস্তায় আগুন সৃষ্টি করার জন্য চলতি বাইকে দ্রুত গতিতে ডাবল স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করে৷ এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে দুজনই ছিটকে পড়ে যায়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে বাইখোড়া থানার পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাইখোড়া হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে পৌঁছার সাথে সাথেই প্রাণ হারায় সুপথ বনিক৷ অপরজনকে চিকিৎসা করা হচ্ছে বাইখোড়া থানায়৷ এলাকার লোকজনের মাধ্যমে জানা গেছে সুপথ বনিক এলাকায় তুফান নামে পরিচিত ছিল৷ সে বাইক তুফানের বেগে চালায়৷ সেই থেকে তার নাম তুফান হয়েছে৷ তুফান নামে তাকে সকলে চিনে৷ তুফানের মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ বাইকটি আটক করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top