News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের
Image

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। রবিবারের পর সোমবারে সাধারণ মানুষের চিন্তার ভাঁজ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
এদিন রাজধানী দিল্লিতে পেট্রোল দাম লিটার প্রতি ০.২৪ পয়সা বেড়ে হয়েছে ৮৩টাকা ৭৩ পয়সা। ডিজেল লিটার প্রতি ০.৩০ পয়সা বেড়ে হয়েছে ৭৫টাকা ০৯পয়সা। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি বেড়েছে ০.২৪ পয়সা এবং ০.৩২ পয়সা। ফলে এদিন মুম্বইতে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯১টাকা ০৮পয়সা এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৯টাকা ৭২পয়সা।
উল্লেখনীয় রবিবার দিল্লি, মুম্বই, কলকাতায় পেট্রোলের দাম ০.০৯ পয়সা করে বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে চেন্নাইতে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছিল ০.১০ পয়সা করে। সরকারের আশ্বাস ও বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও সোমবারও উর্দ্ধমুখী রইল পেট্রোল এবং ডিজেলের দাম। বিগত কয়েক সপ্তাহ ধরে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত উর্দ্ধমুখী হয়ে গিয়েছে। একদিকে যখন বিরোধীদলগুলি পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য প্রশাসনকে দায়ী করছে তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top